গণতন্ত্রের অভিযাত্রা March for Democracy ভোটাধিকা চাই কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ চাই

গণতন্ত্রের অভিযাত্রা March for Democracy ভোটাধিকা চাই কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ চাই

গণতন্ত্রের অভিযাত্রা March for Democracy ভোটাধিকা চাই কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আজ ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় কক্সবাজার প্রেসক্লাব থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

কর্মসূচিতে হানিফ বাংলাদেশী বলেন, স্বাধীনতার ৫০ বছর ধরে সব শাসকদের দ্বারা জনগণের ভোটাধিকার কম বেশি লুণ্ঠিত হয়েছে, গণতন্ত্র, বাক স্বাধীনতা সংকুচিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে জনগণের প্রত্যাশা, ভোটাধিকার ও কার্যকর গণতান্ত্রিক বাংলাদেশ। সংবিধান মতে রাষ্ট্রের মালিক জনগণ আর রাষ্ট্রের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার প্রথম শর্ত ভোটাধিকার, যাহা ৫০ বছর ধরে লুণ্ঠিত হচ্ছে। কাংখিত সে ভোটাধিকার কার্যকর গণতন্ত্রের দাবি নিয়ে দেশব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি দেশের প্রতিটি থানা শহর ও জেলা শহর প্রদক্ষিণ করে আগামী ২৬ শে মার্চ তেঁতুলিয়ায় গিয়ে গণতন্ত্রের অভিযাত্রাMarch For Democracy সমাপ্ত করা হবে।

এর আগে ও ২০১৯ সালের ১২ মার্চ থেকে ১৪ এপ্রিল ভোটাধিকারের দাবিতে টেকনাফ থেকে তেতুলিয়া পাযে হেটেছেন পদযাত্রা করেন একই বছর ১৪ মে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে পচা আপেল নিয়ে প্রতিবাদ করেছেন একই বছরের ২০ সেপ্টমবর থেকে ২৮ নবেম্বর পর্যন্ত দূনীতি বন্ধের জন্য ৬৪ জেলার ডিসিকে স্বারকলিপি দিযেছেন এবং দুর্নীতিবাজদের উদেশ্যে জেলায় জেলায লালকার্ড প্রদশন করেছেন। ২০২০ সালের ১ আক্টোবর থেকে ২০ অক্টোবর প্রতিকী লাশ নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম সীমান্ত অভিমূখি পায়ে হেটে সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়েছেন। চলমান কর্মসূচিতে দেশবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করছেন হানিফ বাংলাদেশী

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।