× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে অপরাজনীতি চলতে থাকলে দেশে গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে ফখরুল আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের বিকল্প নেই। কিন্তু সরকারের সংকীর্ণ মনোভাবের কারণে তা সম্ভব হচ্ছে না। “দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টি নিয়ে বাংলাদেশে অপরাজনীতি করা হচ্ছে। এই অপরাজনীতির ফলে জাতীয় ঐক্য সৃষ্টি হচ্ছে না। এ ব্যাপারে কোনও প্রচেষ্টাও নেওয়া হচ্ছে না।”

ফখরুল বলেন, “আমরা মনে করি, আজকে বড় প্রয়োজন হচ্ছে- সমস্ত পক্ষগুলোকে নিয়ে, সব রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। এই উদ্যোগ সরকারকেই নিতে হবে।” বিদেশি নাগরিক হত্যার ঘটনায় সরকারের বিভিন্ন অংশের বক্তব্যে ‘অসামঞ্জস্য’ রয়েছে দাবি করে ফখরুল বলেন, কেউ ঘটনার জন্য আইএসকে দায়ী করছেন। কেউ দায়ী করছেন অভ্যন্তরীণ সন্ত্রাসকে।

“আমরা আশঙ্কা করছি, এ ধরনের অবস্থা চলতে থাকলে দেশে ‘গণতন্ত্রহীনতার’ সুযোগ উগ্রপন্থিরা গ্রহণ করবে, যেটা আমরা কেউই চাই না। এতে আমরা আতঙ্কিত বোধ করি।” এই ‘পরিস্থিতি’ নিয়ে অপরাজনীতি না করে ‘জঙ্গিবাদ ও উগ্রবাদের মাথাচাড়া দিয়ে উঠা ঠেকাতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

“আজ এটাকে নিয়ে অপরাজনীতি করার অপচেষ্টা চলছে। এটা শুধুমাত্র সংকীর্ণ দলীয় রাজনীতির চিন্তা থেকে আসে। এখানে বৃহত্তর চিন্তা করা প্রয়োজন, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন। “এজন্য আমরা বার বার বলেছি, গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করা, গণতন্ত্রের জন্য স্পেস তৈরি করা ও সহনশীলতা প্রয়োজন। এর কোনো বিকল্প নেই।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত নির্বাচন দেশ ও আন্তর্জাতিকভাবে কেউ গ্রহণ করেনি। আমরা বারবার বলছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনা প্রয়োজন। আলোচনা মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনমহ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..