× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

পিআইডি

গণতন্ত্রকে সংহত করতে হলে সংসদের পথচলাকেও নিরবচ্ছিন্ন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
hasan mahmud

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, ‘গণতন্ত্রের পথচলা যদি নিরবচ্ছিন্ন করতে হয়, গণতন্ত্রকে সংহত করতে হয়, তাহলে সংসদের পথচলাকেও নিরবচ্ছিন্ন করতে হবে। এজন্য আজকের দিনে মুক্তিযুদ্ধের সব শক্তির ঐক্যবদ্ধ হওয়া দরকার।’

আজ জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত আলোচনার ধন্যবাদ প্রস্তাবে অংশ নিয়ে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহ্‌মুদ এ সব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

সম্প্রচার মন্ত্রী বলেন, ‘এটি সরকারি দলের দায়িত্ব না যে সবাইকে দাওয়াত করে নির্বাচনে আনা। সরকারি দল একটি পক্ষ, বিরোধী দল আরেকটি পক্ষ, যেখানে নির্বাচনে কেউ আসবে কী আসবে না সেই দায়িত্ব পালন করতে পারে নির্বাচন কমিশন, সরকারি দলের দায়িত্ব না। যখন নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয় তখন সরকারের হাতে কোনো দায়িত্ব থাকে না।’

সংসদের অতীতের দিকে তাকিয়ে তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান ১৯৭৯ সালে সংসদ করে প্রকৃতপক্ষে গণতন্ত্র নয়, মার্শাল ডেমোক্রেসি চালু করেছিলেন। যে ব্যক্তি স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাকে তিনি সংসদের নেতা বানিয়েছিলেন, প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। সেই শাহ আজিজুর রহমান ১৯৭১ সালে পাকিস্তান প্রতিনিধিদলের ডেপুটি লিডার হয়ে জাতিসংঘে বক্তব্য দিয়ে বলেছিলেন- ‘পূর্বপাকিস্তানে কোনো গণহত্যা হচ্ছে না, ভারতীয় চরেরা-দোসরেরা গন্ডগোল করছে মাত্র।’

হাছান মাহ্‌মুদ বলেন, ‘এরপরেও বিএনপি ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য ৫০০ ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, দু’জন নির্বাচনি কর্মকর্তাসহ হাজার মানুষকে হত্যা করেছে। কিন্তু সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সংসদের পথচলা অব্যাহত রয়েছে, গণতন্ত্রের পথচলা অব্যাহত হয়েছে।’ বর্তমান প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি দলীয় সংসদ সদস্যরা যে এই সংসদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদত্যাগ করলেন, সেটি সংসদের পথচলাকে বাধাগ্রস্ত করার জন্য, সংসদীয় গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, দেশের গণতন্ত্রের পথচলাকে বাধাগ্রস্ত করার জন্য।’

‘এ বছরের শেষ সপ্তাহে বা আগামী বছরের প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আজ নানা ষড়যন্ত্র হচ্ছে, সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার হুমকি দেওয়া হচ্ছে’ উল্লেখ করে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহ্‌মুদ বলেন, দেশে গণতন্ত্রের পথচলা, সংসদের পথচলা নিরবচ্ছিন্ন রাখার জন্য, সংসদীয় গণতন্ত্র সংহত রাখার জন্য কেউ নির্বাচনে আসুক আর না আসুক, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে, নির্বাচন যথাসময়ে হবে।


এ ক্যটাগরির আরো খবর..