× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

গণতন্ত্রকেই সমর্থন করবে যুক্তরাষ্ট্র: মিলার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কোন দলকে নয় গণতন্ত্রকেই সমর্থন করবে। পর্যবেক্ষক পাঠানোর পাশাপাশি নির্বাচনে সকলপ্রকার সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার(১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

রাষ্ট্রদূত পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে বলেন,  যুক্তরাষ্ট্র স্বল্প ও দীর্ঘমেয়াদী নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে। সব দল যেন অবাধে নির্বাচনে অংশ নিতে পারে, সবাই যেন নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পায়, সভা সমবেশের সুযোগ পায় সে দিকেও নজর রাখবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ইসির সঙ্গে নির্বাচনী সামগ্রিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভাবনা সে বিষয়টি তুলে ধরা হয়েছে।

গত মাসে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন আর্ল রবার্ট মিলার। সদ্য সাবেক রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বিদায় নেয়ার আগেই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে মিলারের নাম ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..