× Banner
সর্বশেষ
আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব শুরু

Kishori
হালনাগাদ: শনিবার, ২ অক্টোবর, ২০২১
গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শুরু হয়েছে ১২ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব।

শুক্রবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সুজেয় শ্যাম উৎসবের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

১২ অক্টোবর পর্যন্ত চলা এ উৎসবটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের শিল্পীরা। পরে অনিক বসুর পরিচালনায় বিশেষ কোরিওগ্রাফি উপস্থাপন করে স্পন্দন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য, নাট্যজন আসাদুজ্জামান নূর, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ ও লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য দেন গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের সদস্যসচিব আকতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘কহে ফেসবুক’ও ‘জনকের মৃত্যু নেই’। আগামীকাল শনিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন নাট্যজন কেরামত মওলা। উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানে থাকছে উদীচী শিল্পী গোষ্ঠীর গীতিনৃত্যনাট্য- কেমন আছে বাংলাদেশ, ধৃতি নর্তনালয়ের নৃত্যালেখ্য- প্রেম ও প্রকৃতি।


এ ক্যটাগরির আরো খবর..