× Banner
সর্বশেষ
হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

খেলার কথা বলে ৩ বছরের শিশুকে ধর্ষণ

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
শিশুকে পায়ুপথে ধর্ষণ

নেত্রকোনায় খেলার কথা বলে ডেকে নিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ। এ ঘটনা আসাদুল (১৩) নামে এক শিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নেত্রকোনার মদন উপজেলায় সন্ধ্যায় অভিযুক্ত আসাদুলসহ ৪ জনের বিরুদ্ধে ওই ভুক্তভোগী শিশুর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসাদুলকে রাতেই নেত্রকোনার জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলাবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার জাহাঙ্গীরপুর ৭নং ওয়ার্ডে আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজের পেছনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত কিশোর আসাদুল জাহাঙ্গীরপুর ইসলামিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ও একই ওয়ার্ডের দিনমজুর রফিকুল ইসলামের ছেলে। তবে অভিযুক্ত কিশোর এ অভিযোগ অস্বীকার করেছে।

ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়েটিকে আসাদুল কলেজের পেছনে খেলার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অচেতন অবস্থায় পড়ে থাকলে অন্য শিশুদের চিৎকারে তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসি।

তিনি আরও বলেন, আমি এ কথা আসাদুলের বাবা রফিকুলকে জানাতে গেলে সে ও তার ছেলে আমাকে মারপিট করে। এ ব্যাপারে থানায় আমার স্ত্রী ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

তবে গ্রেপ্তারের আগে অভিযুক্ত কিশোর আসাদুল বলে, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমাকে তারা ফাঁসাচ্ছে।

কর্তব্যরত চিকিৎসক ডা. সুর্বনা ইয়াসমিন বলেন, শিশুটির মায়ের কাছে হিস্টরি শুনেছি। আলামত যেন নষ্ট না হয় তাই শিশুটিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেছি।

মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, এ বিষয়ে শিশুটির মা কিশোর আসাদুলসহ ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে রাতেই নেত্রকোনার জেলহাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।


এ ক্যটাগরির আরো খবর..