খুলনা-ঢাকাগামী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় আটক মো. সোহান

খুলনা-ঢাকাগামী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় আটক মো. সোহান

চলন্ত ট্রেনে প্রায় পাথর ছোড়ার ঘটনা ঘটছে। দুর্বৃত্তদের ছোড়া পাথর গিয়ে লাগছে যাত্রী ও রেল কর্মকর্তাদের শরীরে। জানালা বন্ধ রেখেও রেহায় পাচ্ছে না তারা। খুলনা থেকে ঢাকাগামী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় মো. সোহান হোসেন (১১) নামে এক শিশুকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গিলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহান মহানগরীর খানজাহান আলী থানার গিলাতলা এলাকার মাসুম শেখের ছেলে।

খুলনা রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক অসিম কুমার দাস  জানান, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস বেজেরডাঙ্গা অতিক্রম করলে ট্রেনে পাথর নিক্ষেপ করে শিশুটি। তা’ ট্রেনের ইঞ্জিনে লাগে। ট্রেনের গার্ড দ্রুত ওই স্থানে তাকে আটক করে যশোর রেলওয়ে স্টেশনে দিয়ে যায়। সেখান থেকে তাকে খুলনায় আনা হয়েছে। পরে বিকেলে রেলওয়ে আইনের ১৩০ ধারায় মামলা দায়েরের পর তাকে শিশু আদালতে পাঠানো হয়।

এর আগে ২০১৮ সালে চলন্ত ট্রেনে পাথরছুড়ে মারার ঘটনায় আহত হয়ে মারা যান খুলনা রেলওয়ের কর্মকর্তা বায়েজিদ শিকদার। ওই বছরের ৩০ এপ্রিল আহত হওয়ার পর তাকে খুলনা থেকে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। চিকিৎসাধীন অবস্থায় ৪১ দিন পর তিনি মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।