× Banner
সর্বশেষ
টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক

খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

Kishori
হালনাগাদ: সোমবার, ১২ মে, ২০২৫
এলাকাবাসীকেও সচেতন

অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে এবং সেখানে বর্জ্যের স্তুপ তৈরি হয়েছে। ফলে খাল পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ সময় খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শনে গিয়ে তিনি এ আহবান জানান।

রিজওয়ানা হাসান বলেন, আর্থিক সাশ্রয় নিশ্চিত করতে এবার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হবে। ৩১৭ কোটি টাকা ব্যয়ে একবছর মেয়াদি এই প্রকল্পটি চলতি বছরের জুনে শুরু হবে।

তিনি বলেন, বর্ষা মৌসুমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে এরইমধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি করপোরেশন।


এ ক্যটাগরির আরো খবর..