× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

খালেদা-বার্নিকাট বৈঠকে গণতন্ত্রই গরুত্ব পেল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের বৈঠকে গুরুত্ব পেয়েছে গণতন্ত্র। অতীত থেকে শিক্ষা নিয়ে কীভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আরো এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে।

সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর বাসভবন ‘ফিরোজায়’ প্রায় দুই ঘন্টাব্যাপী বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

বৈঠকে এ বিষয় ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি, রাজনীতি, অর্থনীতি, আইনশৃঙ্খলা, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আবদুল মঈন খান।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিএনপি প্রধানের বাসায় বৈঠকে বসেন বার্নিকাট। বৈঠকে শেষ হয় রাত সাড়ে ৮টার দিকে।

মঈন খান বলেন, কূটনীতিকদের সঙ্গে বিএনপির নিয়মিত বৈঠকের অংশ হিসেবে ওই বৈঠক হয়েছে। এতে সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ সব বিষয়ে আলোচনা হয়েছে।

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্র্রদ্রোহের মামলা নিয়ে আলোচনা হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি এর সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

মধ্যবর্তী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুল মঈন খান বলেন, ‘বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে এবং একটি সুষ্ঠু নির্বাচন দাবি করেছে। এখন সরকার কখন মধ্যবর্তী নির্বাচন দেবে কি দেবে না, তা সরকার বলতে পারে।’

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠক শেষে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে তাদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়েছেন মার্শা বার্নিকাট। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মতামত ও ভাবনা জানতে পারার সুযোগকে বার্নিকাট সাধুবাদ জানান। গণতন্ত্রের প্রতি বাংলাদেশের অঙ্গীকার দেশটির উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন।


এ ক্যটাগরির আরো খবর..