× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর 

খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ রাজধানীর দারুসসালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

গতকাল বুধবার রাত ৮টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক।

খালেদা জিয়া ছাড়া মামলার অন্য আসামিদের কয়েকজন হলেন—হাবিব-উন-নবী খান সোহেল, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, মিয়া সরাফত আলী সফু, আমানউল্লাহ আমান, মামুন হাসা, হাজি আবদুর রহমান, মোস্তফা জগলুল প্রমুখ।

আদালত সূত্রে জানা যায়, উল্লিখিত আসামিরা বাদে বাকিরা সাধারণ। অভিযোগপত্রটি গতকাল ঢাকার মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে উপস্থাপন করা হয়। আগামী ১৩ জুন এ মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য শুনানির দিনও নির্ধারণ করা হয়েছে।

মামলায় খালেদা জিয়াসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এর মধ্যে আমানউল্লাহ আমান এ মামলায় জামিনে আছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হুকুমে দারুসসালাম এলাকাধীন এলাকায় জ্বালাও-পোড়াও ও গাড়ি ভাঙচুর করে অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় একই বছরের ৩ ফেব্রুয়ারি ওই থানার এসআই টিটু সরদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।


এ ক্যটাগরির আরো খবর..