মাগুরা প্রতিনিধি ॥ বিএনপি’র চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মানববন্ধন করেছে মাগুরা জেলা যুবদল। শুক্রবার সকালে জেলা জজ আদালতের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
জেলা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, এ্যাডভোকেট রোকনুজ্জামান খান, বিএনপি নেতা এ্যাডভোকেট শাহেদ হাসান টগর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জানান, সরকারের রোষানালে সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আজ গণতন্ত্র বন্দী। গণআন্দোলনের মাধ্যমে কারাগার থেকে দেশনেত্রীকে নিঃশর্ত মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।


