× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

খালেদা জিয়াকে সরিয়ে দিতে বললেন হাছান মাহমুদ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

আগামী কাউন্সিলে খালেদা জিয়াকে দৃশ্যপট থেকে সরিয়ে দিতে দলটির প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মঙ্গলবার দুপুরে ‘বিশ্বে রোল মডেল বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা এ সভার আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া পাকিস্তানের স্বার্থ সংরক্ষণে কাজ করছে। তাই রাজনীতিকে কলুষিত মুক্ত করতে খালেদা জিয়াসহ যারা পাকিস্তানের স্বার্থ সংরক্ষণ করেন তাদেরকে দৃশ্যপট থেকে বিদায় দিতে হবে। বিএনপিকে আগামী কাউন্সিলে খালেদাকে সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে।

’কাউন্সিলের মাধ্যমে বিএনপি সংকট কাটিয়ে উঠবে মির্জা ফখরুলের এমন বক্তব্য তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘কাউন্সিলের মাধ্যমে বিএনপি যদি নেতৃত্বের পরিবর্তন না করে তাহলে তাদের সংকট কাটবে না।’
‘যারা প্রত্যাখ্যানের রাজনীতি বিশ্বাস করে এবং যাদের হাতে পোড়া মানুষের গন্ধ আর রক্ত আছে তাদের সরিয়ে দিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে হবে। তাহলেই বিএনপির সংকট কাটবে’ ু

বক্তব্যের শুরুতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ওয়াজেদ আলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, ‘ড. ওয়াজেদ মিয়া প্রচারবিমুখ ও নির্মোহ ব্যক্তি ছিলেন।’
ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে তাকে স্মরণ করে হাছান মাহমুদ বলেন, ‘ওয়াজেদ মিয়ার ডাক নাম সুধা মিয়া থেকে ধানমণ্ডির বাসভবনটি সুধাসদন নামে পরিচিত।

তিনি সন্তানদের পড়ালেখা করিয়েছেন। তার ছেলে জয় একজন কম্পিউটার বিজ্ঞানী, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল একজন অটিজম বিশেষজ্ঞ।’

‘প্রধানমন্ত্রীর স্বামী ওয়াজেদ মিয়া বিজ্ঞানী ছিলেন। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞানমনষ্ক মানুষ’ বলেন হাছান মাহমুদ


এ ক্যটাগরির আরো খবর..