× Banner
সর্বশেষ
বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ

খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করায় মালয়েশিয়ায় প্রবাসী আটক

admin
হালনাগাদ: বুধবার, ১৮ জুলাই, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় আসাদুজ্জামান আসাদ ওরফে পং পং নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া পুলিশ।

ওই ব্যক্তি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যা নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদের ঝড় ওঠে।

এ নিয়ে গত দুইদিন আগে মালয়েশিয়া বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান বাদী হয়ে আইসিটি আইনে কুয়ালালামপুরের কেপং থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মালয়েশিয়া পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় আসাদুজ্জামান আসাদ ওরফে পং পংকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মালয়েশিয়া প্রবাসী পং পং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ইস্যু নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় বাংলাদেশের বহু রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে লাইভ করে আসছেন। সম্প্রতি ফেসবুক লাইভে সিলেটের মেয়েদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

সবশেষ ফেসবুক লাইভে খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন।

পং পং এর বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় বসবাস করছেন।

উল্লেখ্য কয়েক মাস আগে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবমাননা করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে পেনাং প্রবাসী এক বাংলাদেশি। যার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দেয় মালয়েশিয়া শ্রমিক লীগ।


এ ক্যটাগরির আরো খবর..