× Banner
সর্বশেষ
নতুন বাংলা বছর ১৪৩৩-কে উৎসর্গ করেছে ‘বর্তমান সরকার -তথ্যমন্ত্রী কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নড়াইলে সনাতন সম্প্রদায়ের ভোলানাথে আশীর্বাদ কামনায় ঐতিহ্যবাহী খেজুর সন্ন্যাসী অনুষ্ঠিত নতুন বাংলা বছরে চাষীর হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিতে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা বৈশাখী শোভাযাত্রা উপ‌ভোগ করেছেন ইইউ-নরও‌য়ের রাষ্ট্রদূতসহ বিদেশি কূটনীতিকরা কৃষক কার্ড দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে উপদেষ্টা মাহ্‌দী আমিনের আশাবাদ বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা রক্ষায় ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন নববর্ষকে স্বাগত জানিয়ে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা’ মানুষের ঢল বাংলা সনের প্রবর্তক কে? সম্রাট আকবর নাকি মহারাজ শশাঙ্ক

খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচন কমিশনে যাবে বিএনপি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণার পর থেকে কর্মসূচি অনুযায়ী দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ চলমান রয়েছে। চলমান এই সংলাপে সবার নজর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দীর্ঘ দিন ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দিকে। দেশের বৃহত্তম রাজনৈতিক দুটি দলের পক্ষ থেকে কি ধরণের প্রস্তাব তুলে ধরা হবে এবং নির্বাচন কমিশন থেকে কি সিদ্ধান্ত আসবে তা দেখার অপেক্ষায় এখন দেশের মানুষ।

জানা গেছে, রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের ধারাবাহিকতায় আগামী ১৫ অক্টোবর বিকেলে বিএনপির সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিক অসুস্থ থাকায় তার অনুপস্থিতে ইসি’র সঙ্গে সংলাপে বসবে দলটি। বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিবে। তবে এই দলের নেতৃত্বে কে থাকবে এবং কত জনের প্রতিনিধি দল যাবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলেও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ক্রমেই জোরদার করছে বিএনপি।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তৈরি করেছে দলটি। ১৫ অক্টোবর নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপকালে লিখিতভাবে এসব প্রস্তাব তুলে ধরবে তারা।নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কি প্রস্তাবনা দেয়া হবে এ নিয়ে এর আগে ২০ দলীয় জোটের বৈঠক হয়েছে। জোটের পক্ষ থেকে একই রকমের প্রস্তাবনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, সুষ্ঠুভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে বিএনপি বিএনপি যেসব প্রস্তাব তুলে ধরতে পারে। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করা, নিবন্ধিত সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করা, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ অর্থাৎ অষ্টম জাতীয় সংসদ নির্বাচন যেভাবে হয়েছে সেভাবে সীমানা নির্ধারণ করা, সবার জন্য সমান সুযোগ অর্থাৎ লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, নির্বাচনকালে সেনা মোতায়েন করা, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নিরপেক্ষ রাখা, নির্বাচনের অন্তত এক মাস আগে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সকল স্তরে রদবদল করা, আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধন, প্রিসাইডিং অফিসারসহ ভোট কেন্দ্রে দায়িত্ব পালনরত সকল কর্মকর্তাকে নির্ভয়ে দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদান, ভোট কেন্দ্রে সকল প্রার্থীর এজেন্টের উপস্থিতি নিশ্চিত করা, দেশী-বিদেশী পর্যবেক্ষকদের জন্য ভোটকেন্দ্র পরিদর্শনে অবাধ সুযোগ রাখা, রাজনৈতিক দলের নেতাদের মামলার নামে হয়রানি বন্ধ করা ইত্যাদি।

চোখের এবং পায়ের চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডন সফরে গেছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসা শেষে তিনি কবে দেশে ফিরবেন সে ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। যেহেতু আগামী ১৫ অক্টোবরের আগে তার দেশে ফেরার সম্ভাবনা নেই সুতরাং তার (খালেদা জিয়া) সাথে সব রকম যোগাযোগ করেই তার দিক নির্দেশনা নিয়েই তার অনুপস্থিতিতেই ইসি’র সংলাপে যাবার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিডি২৪লাইভকে বলেন, আমরা নির্বাচন কমিশনে কি কি প্রস্তাবনা দিব তা এখনো চুড়ান্ত হয়নি। চূড়ান্ত হয়ার আগে আসলে সঠিক করে কিছু বলা যাবে না। তবে প্রস্তাবনা লিখিতকারে থাকবে।

তিনি বলেন, ইতোপূর্বে আমাদের নেত্রী যে ভিশন-২০৩০ জাতির উদ্দেশ্যে তুলে ধরেছিল। সেখানে নির্বাচন কেমন হবে বিস্তারিত লেখা ছিল। নির্বাচনকে আমরা কেমন দেখতে চাই, নির্বাচনকালীন সহায়ক সরকার, সংসদ ভেঙে দেয়া, সেনাবাহিনী মোতায়েন এগুলোর বিষয়ে ভিশনে দেয়া আছে। ভিশনের সারসংক্ষেপই হবে আমাদের নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের প্রস্তাবনা বলেও জানান তিনি।

দলটির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু বিডি২৪লাইভকে বলেন, ‘নির্বাচন কমিশনকে দেয়া প্রধান প্রস্তাবনায় থাকবে একটা গ্রহণযোগ্য নির্বাচন। সকলে যাতে স্বাচ্ছন্দে নির্বাচন করতে পারে। যদিও এই নির্বাচন কমিশন আলোচনা করছেন, কিন্তু আলোচনার আগেই বলে দিয়েছেন নির্বাচনের তিন মাস আগে তারা উদ্যোগ নিবে। তবে এই সংলাপ করে লাভ কি?’

‘সহায়ক সরকার বলতে আমারা যেটা বলেছি সেটা ম্যাডাম আসলে ঘোষণা করা হবে। আর তিনি (সিইসি) কিভাবে নির্বাচন করবেন, সেটা ৫ জানুয়ারির, ২০১৪ এর মত প্রধানমন্ত্রীর অধীনে হবে কি-না সেটাও আমাদের বোধগম্য নয়। তবে আমারা একটা প্রস্তাবনা দিবো, তার (সিইসি) সঙ্গে আমারা আলোচনায় বসবো। তারপর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরলে তিনি সহায়ক সরকারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরবেন।’


এ ক্যটাগরির আরো খবর..