× Banner
সর্বশেষ
কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস

খালেদা জিয়াকে কোনো ছাড় দেয়া হবে না

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মন্তব্য করেছেন যে, আন্দোলনের নামে আবারও নাশকতা করলে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে কোনো ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার বিকালে রাজধানীর ধানমণ্ডি রাসেল স্কোয়ারে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, জ্বালাও-পোড়াও ছেড়ে শান্তির পথে এসেছেন এজন্য বেগম জিয়া আপনাকে ধন্যবাদ। গণতন্ত্রের জন্য যে অঙ্গীকার করেছেন তা রক্ষা করুন। ২০১৪-১৫ সালের সহিংস পথ পরিহার করুন। তবে মিছিল- সমাবেশ করতে পারবেন, গণতান্ত্রিক অধিকার পাবেন। জামায়াতকে ছাড়ুন, না হলে আমরা মাঠে থাকবো। আবারও নাশকতা করলে আপনাকে আর কোনো ছাড় দেয়া হবে না।

তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে আবারও সামরিক শাসন আসতো। তাহলে খালেদা জিয়া আজ সমাবেশ করতে পারতেন না। ওইদিন নির্বাচন হয়েছিল বলেই গণতন্ত্র এখনো আছে। এজন্য খালেদা জিয়া আপনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। কিন্তু আপনি জানাবেন না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, অহেতুক আন্দোলন করে কোনো লাভ নেই। গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা কোনো বাধায় কখনও পিছপা হবেন না।

নাসিম বলেন, খালেদা জিয়া নাকে খত দিয়ে নির্বাচনে এসেছেন। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবেন না ঘোষণা দিয়েছিলেন। শেষ পর্যন্ত নাকে খত দিয়ে উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনে গেলেন।  ধানের শীষ নিয়ে পৌর নির্বাচনে অংশ নিয়ে আপনাদের ভরাডুবি হয়েছে।  ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনে অংশ নেবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। বাংলার জনগণ ১৯ সালের নির্বাচনে প্রমাণ করবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাহারা খাতুন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, আক্তারুজ্জামান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..