× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

খালেদার নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে আগামীকাল জানা যাবে

admin
হালনাগাদ: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩ আসনের প্রার্থীতা ফিরে পেতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিপক্ষে হাইকোর্টে রিট করেছিলেন। রিটের শুনানিও চুড়ান্ত হয়েছে। রিটের উপর আদেশের দিন আগামীকাল (১১ নভেম্বর মঙ্গলবার) ঠিক করেছেন হাইকোর্ট।

আজ (সোমবার) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বগুড়া ৬ ও ৭ এবং ফেনী-১ এই তিন আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।

খালেদা জিয়া দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত হওয়ায় গত ২ ডিসেম্বর তার সবকটি মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনের আপিল এজলাসে প্রধান নির্বাচন কমিশনারসহ চারজন কমিশনার খালেদার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে কমিশনার মাহবুব তালুকদার খালেদার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার হাইকোর্টে রিট করেন বিএনপি চেয়ারপারসন। খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা জানা যাবে কাল।


এ ক্যটাগরির আরো খবর..