× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

খালেদার ড্যান্ডি ডাইং মামলায় সাক্ষ্য গ্রহণ ১০ জানুয়ারী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

অসিত কুমার ঘোষ (বাবু) ঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ড্যান্ডি ডাইং কোম্পনীর ঋণ খেলাপীর মামলায় আগামী ১০ জানুয়ারী সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেছে আদালত।

আজ মঙ্গলবার বিবাদী পক্ষে সময় আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস এই তারিখ ধার্য করেন। মামলাটিতে ২০১৫ সালের ১৫ জুলাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে জবাব দাখিল করা হয়। ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপী ঋণের ওই মামলায় এর  আগে মামলাটিতে বিবাদী হিসেবে থাকা কোকো মারা যাওয়ায় ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকার স্ত্রী সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করেন।

মামলাটিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ জন বিবাদী রয়েছেন। ৪৫ কোটি টাকা ঋণ খেলাপীর ওই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও অপর বিবাদীরা হলেন, প্রয়াত সাঈদ এস্কাদারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান প্রমুখ।

২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপীর অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..