খালেদার জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

বিশেষ প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার জামিনে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আবেদন করেছে দুদক। সতেরশো পাতার আবেদনে বেশ কয়েকটি যুক্তি তুলে ধরা হয়েছে।

দুপুরে চেম্বার বিচারপতি আদালতে বিষয়টির শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, খালেদা জিয়ার জামিনের স্থগিতাদেশ চেয়ে পৃথকভাবে আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাইকোর্ট। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। ওইদিন থেকে তিনি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।