× Banner
সর্বশেষ
মাদারীপুরে হাসপাতালের লিফটে আটকা নারীসহ ১০জনকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস প্রকল্পের মূল লক্ষ্য হতে হবে কৃষক ও খামারির কল্যাণ নিশ্চিত করা – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব যশোরের শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩৮৯ বোতল নেশা জাতীয় সিরাপসহ আটক-১ জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৪২ পাইকগাছায় ১৬৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফুটবল বিতরণ শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী সুইজারল্যান্ড আগে রাষ্ট্র গণমাধ্যমকে চোখ রাঙাত, এখন সমস্যা সমাধানে ‘সহযোগী’ হতে চায় – তথ্যমন্ত্রী

খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় যা বললেন ৪ দলের শীর্ষ নেতারা

admin
হালনাগাদ: সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

নিজস্ব প্রতিবেদকঃ বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ চারটি দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার এক যৌথ বিবৃতিতে তারা এই নিন্দা জানান। বিবৃতি দেওয়া অন্যরা হলেন- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে বলা হয়, বিশেষত এই হামলায় টিভি চ্যানেলের গাড়িসমূহ ক্ষতিগ্রস্ত এবং অনেক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তারা বলেন, এ ধরনের হামলা অপরাজনীতি, গণতান্ত্রিক আচরণ বিরোধী এবং সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে এক ধরনের অশনিসংকেত। সরকারি দলের এ আচরণ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটিকে আমলে নেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান চারটি দলের এই শীর্ষ নেতারা।

তারা আরও বলেন, ইতিহাস বলে অতীতে বিভিন্ন সরকার ক্ষমতার অহংকারে অনুরূপ আচরণ করেছে। তখনো আমরা যেমন এর নিন্দা করেছি, এখনো একইভাবে নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে এই চার নেতা।


এ ক্যটাগরির আরো খবর..