× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন

নিউজ ডেক্স

খারকিভের যুদ্ধ জিতে গিয়েছে ইউক্রেন

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০২২
খারকিভের যুদ্ধ জিতে গিয়েছে ইউক্রেন

যুদ্ধক্ষেত্রে এখনও একাই লড়ছে ইউক্রেন। কিন্তু রাশিয়ার জন্য লড়াইটা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। ইউক্রেনের অন্যান্য অঞ্চল থেকে পিছু হটে শুধুমাত্র পূর্ব ইউক্রেন দখলে নজর দিয়েছিল মস্কো। কিন্তু তাতেও মারিউপোল ছাড়া অন্য কোনও বড় শহর কব্জা করতে পারেনি তারা।

ডনেৎস্ক ও লুহানস্কের ছোট ছোট অঞ্চল ধরে আগ্রাসন শুরু করে তারা। তার পরে উত্তর-পূর্বের বড় শহর খারকিভ দখলে নামে। কিন্তু ফের ব্যর্থতা। খারকিভের যুদ্ধ জিতে গিয়েছে ইউক্রেন।

শহরের মেয়র ইহর তেরেকোভ জানিয়েছেন, সমস্ত সেনা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। ঘরছাড়া বাসিন্দারাও ফিরতে শুরু করেছেন।

এদিকে সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোয় যোগ দেওয়ার কথা চলছে। তারা সেই পদক্ষেপ করলে যে পরিণতি ভাল হবে না, তা প্রকাশ্যেই ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতে এই দুই দেশের পাশে দাঁড়িয়েছে প্রায় গোটা ইউরোপ।


এ ক্যটাগরির আরো খবর..