× Banner
সর্বশেষ
নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের

খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে অচেতন করে মালামাল লুট, ১ জনের মৃত্যু আহত ৩

admin
হালনাগাদ: বুধবার, ১ মার্চ, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে পরিবারের সকলকে অচেতন করে অভিনব কায়দায় লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছের একই পরিবারের আরো ৩ সদস্য। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘোষগাঁওয়ের কদমতলী এলাকার সর্নালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার আনুমানিক রাত ১২ টার দিকে  মুশফিকুর রহমান, (৭০), তার স্ত্রী হাজেরা খানম (৫০), মেয়ে লাবিবা রহমান  ও রাছা বেগম (১৯) নিজ বাসায় রাতের খাবার খেতে বসেন। অর্ধে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা একে একে অচেতন হয়ে পড়েন। বিষয়টি একই বাসার পার্শবর্তী ইউনিটের লোকজন টের পেয়ে বাহির হয়ে এ রুমে দেখতে পান রাসা বেগমের মাথায় রক্ত ঝরছে। ওপর সদস্যরা রুমের বিভিন্ন স্থানে পড়ে আছেন অচেতন অবস্থায়। তাৎক্ষনিক মুফিজুর রহমান, হাজেরা খানম, রাছা বেগম, লাবিবা রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করেন। এ সমই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুশফিকুর রহমান। বর্তমানে গুরুতর আহত অবস্থায় নিহতের স্ত্রীসহ আরো ৩জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক বলে জানা যায়।
নিহতের পরিবার সূত্র জানায়,   খাবারে বিষাক্ত দ্রব্য মিশিয়ে সকলকে অচেতন করে তিটি মোবাইল ফোন সহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ নিরাপত্তার জন্য ঘরটি তালাবদ্ধ করে রাখায় লুটপাট হওয়া মালামালের সঠিক হিসেব পাওয়া যায়নি। এদিকে, সম্প্রতি অভিনব কায়দায় উপজেলার দাড়িপাতন এলাকায় অনুরুপভাবে খাবারের সাথে  বিষাক্ত দ্রব্য মিশিয়ে অচেতন করার ফলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। এর আগেও উপজেলার রণকেলী উত্তর এলাকার শাকুর ভিলায় অনুরুপভাবে এ ধরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পর উপজেলার বাসা বাড়িতে দেখা দিয়েছে চরম আতংক।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..