খানজাহান আলীর মাজার থেকে শিশু সন্তান ছিনতাই

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : বাগেরহাটের খানজাহান আলী(র:) মাজার থেকে মহাছিনা খাতুন  নামে ৪ বছরের একটি শিশু সন্তান ছিনতাই হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এব্যাপারে ছিনতাইকৃত শিশুটির চাচা বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডাইরী করেছেন।প্রাপ্ত অভিযোগে জানাগেছে,যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের মফিজুর রহমানের ৪বছরের শিশু সন্তানকে নিয়ে মফিজের মা ছবুরুনেচ্ছা বেগম গত ৩০ শে মার্চ বাগেরহাট খানজাহান আলীর মাজারে বেড়াতে আসেন।

এসময় অনেক লোকের ভিরে কতিপয় দুবৃত্তরা  ছবুরুনেচ্ছার হাত থেকে মহাছিনা খাতুন কে জোর টেনে নিয়ে হঠাৎ উধাও হয়ে যান।ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মাজার এলাকা ও বাগেরহাট শহরের কোথাও শিশুটিকে খুজে না পেয়ে গতকাল দুপুরে শিশুটির চাচা হাবিবুর রহমান বাগেরহাট মডেল থানায় একটি ডাইরী করেছেন।

এব্যাপারে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ মো: মাহাতাব উদ্দিন বলেন,শিশু মহাছিনার বিষয়ে প্রাথমিক ভাবে একটি ডাইরী হয়েছে।তাকে উদ্বারের জন্য জোর তৎপরতা চলছে। মহাছিনার চাচা হাবিবুর রহমান মডেল থানায় কান্না জড়িত কন্ঠে বলেন,আমাদের আদরের সন্তান মহাসিনাকে সন্ত্রাসীরা জোর পুর্বক ছিনতাই করে নিয়ে গেছে।

আমরা তাকে উদ্বারসহ ওই ছিনতাইকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।