বাগেরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস : “নারী ও বালিকাদের ক্ষমতায়ন হোক না তাঁরা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ^ অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে।

জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে বাগেরহাট নিরাপদ আবাসন কেন্দ্র থেকে একটি র‌্যালী শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবাসন কেন্দ্রে এসে শেষ হয়।

পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন-উল-হাসান, সিভিল সার্জন ডা: অরুন চন্দ্র মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্থফা, শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান প্রমুখ।

বক্তারা, অটিজম আক্রান্ত ব্যাক্তিদের অবহেলা না করে তাদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। অনুষ্টানে নিরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট থেকে ১৫ জন অটিষ্টিক ব্যাক্তিকে ৫০০০ টাকা করে মোট ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।