× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

ডেস্ক

খাদ্য সংকট মোকাবিলায় প্রকল্পগুলোতে ৩০ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা বিশ্বব্যাংকের

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেওয়ায় কৃষি, পুষ্টি, সামাজিক সুরক্ষা, পানি এবং সেচের মতো ক্ষেত্রে বিদ্যমান এবং নতুন প্রকল্পগুলোতে ৩০ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।

শুক্রবার (২১ জুলাই) বিশ্বব্যাংকের ওয়াশিংটন কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, কৃষি, পুষ্টি, সামাজিক সুরক্ষা, পানি এবং সেচের মতো ক্ষেত্রে বিদ্যমান এবং নতুন প্রকল্পগুলোতে এই ৩০ বিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এই অর্থায়নের মধ্যে খাদ্য ও সার উৎপাদনকে উৎসাহিত করা, খাদ্য ব্যবস্থা উন্নত করা, বৃহত্তর বাণিজ্য সহজতর করা এবং গরিব পরিবার ও উৎপাদকদের সহায়তা করার প্রচেষ্টা অন্তর্ভুক্ত থাকবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেন, খাদ্যের দাম বাড়ার ফলে সবচেয়ে দরিদ্রদের ওপর বেশি প্রভাব পড়ছে। নিত্যপণ্যের বাজারগুলোকে স্থিতিশীল করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ভবিষ্যতের কথা চিন্তা করে এমন কর্মসূচি। এ জন্য খাদ্য উৎপাদক দেশগুলোতে জ্বালানি ও সারের সরবরাহ বাড়াতে হবে, কৃষকদের উৎপাদন বাড়াতে সাহায্য করতে হবে। চাইলে বাংলাদেশও অর্থায়ন নিতে পারবে।


এ ক্যটাগরির আরো খবর..