× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

করোনায় অসচ্ছল পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইসরাফিল আলম এমপি

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ এপ্রিল, ২০২০
খাদ্য পৌঁছে দিচ্ছেন ইসরাফিল আলম এমপি

ওমর ফারুক, নওগাঁ(আত্রাই-রাণীনগর) প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে কর্মহীন, অসহায়, শ্রমজীবী, দিনমজুর ও অসচ্ছল পরিবারের জন্য ভ্যানে করে বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ইসরাফিল আলম এমপি।

নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য ও নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ইসরাফিল আলম এমপি বলেন- সবাইকে ঘরে থাকতে বলছি। কারণ অজ্ঞাত-অচিহ্নিত ও অদৃশ্য শক্তি করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক না হই, তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনব। কারণ এই করোনাভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মৃত্যুপুরীতে পরিণত হবে।

তিনি বলেন- তাই আসুন আমরা ঘরের বাইরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনাভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষণা করি। এই সংকট চলার সময়ে আপনাদের অভাবের কথা ঘরে ঘরে গিয়ে শোনা হবে এবং প্রয়োজনীয় খাবার সামগ্রী সহ অন্যান্য উপকরণ পৌঁছে দিয়ে আসা হবে। সরকারের পাশাপাশি আমি সহ আমার লোকেরা রাণীনগর ও আত্রাই উপজেলার প্রতিটি কর্মহীন মানুষের ঘরে ঘরে গিয়ে আপনাদের খোঁজ নিয়ে সহযোগিতা দিয়ে আসব। শুধুমাত্র আপনারা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমাদের দেশে এই ভাইরাস মহামারি আকার ধারণ না করে। আমি প্রতিদিন আমার গাড়ির পেছনে খাবারের প্যাকেট নিয়ে দুই উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত ঘুরছি আর কর্মহীন মানুষদের খুঁজে খুঁজে বের করে খাবারসামগ্রী হাতে তুলে দিচ্ছি। যেখান থেকে কর্মহীন মানুষদের ফোন ও খবর পাচ্ছি সেখানেই সঙ্গে সঙ্গে খাবার পৌঁছে দিচ্ছি।

এমপি ইসরাফিল বলেন- যতদিন এই সংকট শিথিল না হচ্ছে ততদিন আমি ফেরি করে আপনাদের ঘরে ঘরে গিয়ে প্রয়োজনীয় খাবারসামগ্রী পৌঁছে দিয়ে আসব- শুধুমাত্র দয়া করে আপনারা কেউ জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না এবং কোন মোড়ে কিংবা বাজারে অযথা জটলা পাকাবেন না। তাই আসুন, এই মরণঘাতক ভাইরাসের হাত থেকে আমি নিজে বাঁচি অন্যকেও বাঁচতে সহায়তা ও সতর্ক করি।

তিনি আরোও বলেন, সরকার করোনা পরিস্থিতি মোকাবিলায় ভিজিএফ, ভিজিডি, ১০ টাকা কেজি চাল ও বিশেষ খাদ্য সহায়তা দিতে যে ব্যাপক ব্যবস্থা নিয়েছে তার সঠিক বাস্তবায়ন হলে কোনো মানুষই অভুক্ত থাকবে না। নির্বাচনের সময় যেভাবে আমি বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি, ঠিক সেইভাবেই আমার নেতৃত্বে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কর্মহীন মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। কারণ আল্লাহর পর আমি আত্রাই ও রাণীনগর উপজেলার মানুষদের অভিভাবক। আমার ভান্ডারে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ আছে। আপনা ভয় পাবেন না। এছাড়াও এই খাবার বিতরণ নিয়ে কেউ কোন অনিয়ম করলে তার বিরুদ্ধে আমার আদালতে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। আপনারা করোনা মোকাবিলায় ঘরে বসে থাকুন আতংকিত না হয়ে আপনি নিজে সচেতন হোন এবং আপনার আশেপাশের সবাইকে সচেতন হতে উদ্বুদ্ধ করুন।

উপরোক্ত কথাগুলো তিনি নিজস্ব ফেসবুক আইডি থেকে আজ ফেসবুকে লিখে পোস্ট করেছন ইসরাফিল আলম এমপি। এবং তিনি সবার সুবিধার্থে হটলাইন নাম্বারগুলো ও দিয়েছেন ০১৭১৬৩৩১৭৯৭, ০১৭১১১৩৬৮১০, ০১৭২৮৭১৮৫৯১, ০১৭১৩৭৮৮৪৩৮, ০১৭৬৫৯১৯২৮০ ও ০১৭৪০৫৪০৭৮৭।


এ ক্যটাগরির আরো খবর..