× Banner
সর্বশেষ
নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত পবিত্র শবে কদরের ছুটির দিনেও অফিস করেন প্রধানমন্ত্রী রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ

পিআইডি

খাদ্য অপচয় ও ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
খাদ্য অপচয় ও ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য অপচয় ও ক্ষতি রোধ করতে হবে। তিনি বলেন, একদিকে অনেক মানুষ খাদ্যের অভাবে অনাহারে থাকছে, অন্যদিকে উৎপাদিত বিপুল খাদ্যের একটি বড় অংশ অপচয় হচ্ছে- যা দুঃখজনক।

উপদেষ্টা আজ সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘Towards Zero Food Waste and Loss : Building a Sustainable Food Value Chain in Bangladesh’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিশ্ব খাদ্য সংস্থা ১৯৯৬ সাল থেকে খাদ্যের নিরাপত্তা নিয়ে কথা বলেছে। তখন খাদ্য প্রাপ্ততা বড় বিষয় ছিল। এখন খাদ্য নিরাপত্তার সঙ্গে পুষ্টিও যুক্ত হয়েছে। দেশে বর্তমানে মাছের উৎপাদন সম্পর্কে তিনি বলেন, আগে যেখানে প্রাকৃতিক উৎস থেকে ৬০ শতাংশ ও চাষ থেকে ৪০ শতাংশ আসতো বর্তমানে চাষ থেকে আসছে ৬০ শতাংশ ও প্রাকৃতিক উৎস থেকে ৪০ শতাংশ। আর তাই প্রাকৃতিক মাছ নষ্ট হওয়া প্রতিরোধে কাজ করতে হবে।

ফরিদা আখতার বলেন, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের পণ্য পচনশীল হওয়ায় সংরক্ষণ ও বাজারজাতকরণে অবকাঠামোগত দুর্বলতা এবং ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়ায় কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন। ফলে দুধ, ডিম, মাছ ও মাংসসহ নানান খাদ্যপণ্য অপচয়ের শিকার হচ্ছে। তিনি বলেন, সামুদ্রিক মৎস্য খাতে অনিয়ন্ত্রিত ও অবৈধ জাল ব্যবহার, লক্ষ্যভিত্তিক মাছ ধরা এবং অপ্রচলিত প্রজাতি বাজারজাতের অভাবে বিপুল পরিমাণ মাছ ফেলে দিতে হচ্ছে। তিনি আরো বলেন, মাছের বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে; একসময় ২৬৭ প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত, এখন তা ক্রমেই হ্রাস পাচ্ছে। এটি দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তায় মারাত্মক প্রভাব ফেলবে।

উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, ২০৩০ সালের মধ্যে খাদ্য অপচয় ও ক্ষতি উল্লেখযোগ্য হারে কমাতে পারলে খাদ্য নিরাপত্তা, পুষ্টি সুরক্ষা ও জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন করেন বাংলাদেশে ডেনমার্ক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স Anders Karlsen,  খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর ডেপুটি প্রতিনিধি Dia Sanou, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর Jsse Wood। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইয়াসিন।


এ ক্যটাগরির আরো খবর..