× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

খাদ্যের অন্বেষণে কেশবপুরের কালোমুখো হনুমান এখন পাটকেলঘাটায়

admin
হালনাগাদ: শনিবার, ২০ আগস্ট, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি ॥ খাদ্যের অন্বেষণে কেশবপুরের কালোমুখো হনুমান এখন পাটকেলঘাটায় অবস্থান নিয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে পাটকেলঘাটার ওভার ব্রীজের নিচে ৫/৭ টি হনুমানকে কখনও ছাদে আবার কখনও গাছের মগ ডালে বিচরণ করতে দেখা যায়।

জানা যায়, উপজেলার কেশবপুরে ছিল এসকল কালোমুখো হনুমানের আবাসস্থল। কিন্তু বর্তমানে খাদ্য সংকটের কারণে বিভিন্ন জেলা এবং উপজেলায় অবাধে বিচরণ করতে শুরু করে। খুলনার পাইকগাছায় অবস্থানকালে হনুমানকে আঘাতের আলোচিত ঘটনায় সমালোচনার ঝড় তোলে। এদিকে দেখা যায়, ৫/৭ কালোমুখো হনুমানের ভেতর একটি বাচ্চা বুকে নিয়ে রাস্তার এপাশ ওপাশ করতে। উৎসুখ জনতা এসময় হনুমানগুলো রাস্তায় নামলে কলা, রুটি দিয়ে খাদ্যের ব্যবস্থা করে। স্থানীয় জনগণ এসময় কালোমুখো হনুমানগুলোকে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে এবং বন্য প্রাণী সংরক্ষণের জন্য উপযুক্ত পরিবেশ এবং খাদ্য সংকট মিটানোর সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের আহবান জানায়।


এ ক্যটাগরির আরো খবর..