গোলাপগঞ্জ প্রতিনিধি :সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর বর্বরোচিত হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে গোলাপগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী সভায় পরিষদের সভাপতি মাজেদ শরিফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের সহ সভাপতি আব্দুল আজিজবাবর, যুন্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ, সহ- সাধারণ সম্পাদক আল আমিন,সহ সাধারণ সম্পাদক মারুফ হক, গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাবের সাধারণ সম্পাদক শাহ এম সালমান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সেক্রেটারি জাহিদ উদ্দিন, ছাত্র কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম, প্রচার সম্পাদক এহসান আহমদ, অর্থ সম্পাদক আক্তার আহমদ প্রমুখ। বক্তারা নার্গিসের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এ ক্যটাগরির আরো খবর..