× Banner
সর্বশেষ
‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল বেনাপোল পুটখালী সিমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে ভোট হচ্ছে: সিইসি

admin
হালনাগাদ: রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারদেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। দেশের মানুষ উৎসাহ নিয়েই ভোট দিচ্ছে।

আজ রবিবার (৩০ডিসেম্বর) রাজধানীর উত্তরায় সকাল ১১ টায় আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সকাল ১০.৪২ মিনিটে সহধর্মিনী হোসেন আরা হুদাকে সঙ্গে নিয়ে আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্রে আসেন।

তিনি বলেন, দেশের কোথাও এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রে অনিয়মের খবর পাওয়া যায়নি। কোন ভোট কেন্দ্রে যদি কোন প্রকার অনিয়মের খবর পাওয়া যায় তবে সঙ্গে সঙ্গে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।

আইইএস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বিএনপির কোন প্রতিনিধি না থাকার কারণ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, কোন দল যদি প্রতিনিধি না পাঠায় তবে আমরা কী করব? সারাদেশে সুষ্ঠু আর শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হবে।

অনেক কেন্দ্রে কক্ষের পর্দা খুলে ভোট দেওয়াতে বাধ্য করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা ঘটার কথা নয়। এ রকম পরিস্থিতি তৈরি হলে ভোট বন্ধের জন্য নির্দেশনা দেওয়া আছে।


এ ক্যটাগরির আরো খবর..