ক্ষেতমজুর সমিতির ধর্না ও অবস্থান কর্মসূচি পালন পঞ্চগড়ে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে “কাজ মজুরি জমি অধিকার ইনসাফ চাই” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ছয় দফা দাবিতে ধর্না ও অবস্থান কর্মসূচি পালন করেছে।

২২ জুলাই (বুধবার) দেবীগঞ্জ উপজেলা পরিষদের সামনে গ্রামে গ্রামে বিনামূল্যে করোনার টেস্ট ও চিকিৎসা, কর্মহীন মানুষদের খাদ্য, ঋণের কিস্তি করোনাকাল পর্যন্ত মওকুফ, রেশনিং ব্যবস্থা চালু, গ্রামীণ বরাদ্দ চোরদের শাস্তির দাবিতে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দেবীগঞ্জ উপজেলা কমিটি ধর্না ও অবস্থান কর্মসূচি পালন করে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্র কমিটির সহসভাপতি ও জেলা সভাপতি মোঃ আশরাফুল আলম, জেলা সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম মিন্টু, উপজেলা সভাপতি মোঃ মনসুর আলীর, উপজেলা সাধারণ সম্পাদক মোঃ ইউনুস আলী, সিপিবি সভাপতি মোঃ হাসান আলী ও সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ বর্মন প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, গ্রামে গ্রামে করোনার টেস্ট ও নমুনা সংগ্রহ এবং জেলায় জেলায় আরটি পিসিআর টেস্ট করতে হবে। কোভিড রোগীর বিনামুল্য চিকিৎসা দিতে হবে, করোনায় কর্মহীন ক্ষেতমজুরসহ গরিব -দুঃখীদের বিমূল্যে খাদ্য দিতে হবে, কর্মসৃজন প্রকল্প সকল উপজেলায় চালু করে ক্ষেতমজুরসহ গ্রামীন মজুরদের কাজের ব্যাবস্থা করতে হবে, পল্লী রেশনিং চালু করে গরিব মানুষদের সারা বছর কম দামে চাল, ডাল, তেল, লবন, চিনি দিতে হবে। সকল প্রকার ঋনের কিস্তি আদায় করোনাকাল পর্যন্ত বন্ধ রাখতে হবে, গ্রামীন বরাদ্দ লুটপাট বন্ধ ও লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

অবস্থান কর্মসূচি শেষে ক্ষেতমজুর সমিতির পক্ষে জেলা কমিটির সভাপতি জনাব আশরাফুল আলম ও দেবীগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি জনাব মোঃ হাসান আলী উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসানের কাছে স্মারক লিপি প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।