ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ

বরিশালের গৌরনদীতে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ৫০৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।

উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল। বক্তব্য রাখেন যুবদল নেতা অ্যাডভোকেট জসিম শরীফ, উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বনিক, রিয়াজ হোসেন, মেহেদী হাসান, নুপুর মজুমদার সহ অন্যান্যরা। শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আগাম শীতকালীন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।###

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।