‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফের যৌথ আয়োজনে আজ টঙ্গীস্থ শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ‘শিশু-কিশোর ক্রীড়া  প্রতিযোগিতা’র উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের নিয়ে ক্রীড়ার উন্নয়নে গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে ইউনিসেফের সহযোগিতায় প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা’ আয়োজন করেছে।

এবারের আয়োজনে ২২টি জেলাকে অন্তর্ভুক্ত করে শিশু-কিশোরদের জন্য ৬টি ক্রীড়া ইভেন্ট যথা ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সুইমিং ও ব্যাডমিন্টন মোট ৬টি ইভেন্টে আয়োজন করা হচ্ছে। আগামী বছর থেকে আরো বড় পরিসরে আয়োজন করা হবে।
গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অভ্‌ অনার হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, জিএমপি’র ডিসি মোঃ মাহবুব উজ জামান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউল্ল্যাহ মণ্ডল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।