× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

পিআইডি

ক্রীড়া এবং জীবনমুখী শিক্ষায় সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার

Kishori
হালনাগাদ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার

বাল্যবিবাহ এবং শিশুশ্রম দূর করতে দেশব্যাপী খেলাধুলার প্রসার ঘটানোর বিকল্প নেই। প্রান্তিক পর্যায়ের শিশুদের ঝুকিপূর্ণ শ্রম থেকে সরিয়ে ক্রীড়া এবং জীবনমুখী শিক্ষায় সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে সরকার । বলেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (সোমবার) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার দপ্তরে উপদেষ্টার সাথে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরী তহবিল ইউনিসেফের প্রতিনিধিদের সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এই সাক্ষাৎকারে শিশুশ্রম, বাল্যবিবাহ, শ্রম আইন, শিশু-কিশোরের মানসিক বিকাশ, নারীদের শিক্ষা, নারীর প্রতি সহিংসতাসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, ইউনিসেফের শিশু সুরক্ষা শাখার প্রধান নাটালি ম্যাকক্যুলি (Natalie McCauley), ইউনিসেফ এর শিশু সুরক্ষা শাখার ম্যানেজার ইলিজা কল্পনা,শিশুর সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা হাসান উপস্থিত ছিলেন।

একই দিন সকালে ওয়ার্ল্ড ব্যাংকের বাস্তবায়নে পরিচালিত EARN প্রকল্পের কর্মকর্তাদের সাথে প্রকল্পের আগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..