× Banner
সর্বশেষ
মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন – পররাষ্ট্রমন্ত্রী ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই – প্রধানমন্ত্রী শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক শ্রীচৈতন্য দেব এর তিরোধান দিবস আজ বিশ্ব রক্তদাতা দিবস আজ: রক্তদান বাঁচাতে পারে লাখো প্রাণ আজ ১৪ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুন (৩০ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

ডেস্ক

বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

ঢাকা, ১৫ অগ্রহায়ণ (৩০ নভেম্বর): বিশ্ব শান্তি সম্মেলন উপলক্ষ্যে রাজধানীর মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ টি-টেন প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন।

          ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দুটি দল ‘টিম ইউনিটি’ এবং ‘টিম হারমনি’র খেলোয়াড়দের সাথে মন্ত্রী পরিচিত হন। ম্যাচে টিম হারমনি ৩৪ রানে জয়লাভ করে। ম্যাচ শেষে পররাষ্ট্রমন্ত্রী বিজয়ী ও রানারআপ দলকে ট্রফি প্রদান করেন।

          অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী, মহাপরিচালক (প্রশাসন) মেহেদী হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

          উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী ৪ ও ৫ ডিসেম্বর বিশ্ব শান্তি সম্মেলন-২০২১ উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সবার মাঝে শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবং আসন্ন শান্তি সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে সবাইকে অবহিত করার লক্ষ্যে এই ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..