× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

ডেস্ক

ক্রিকেট থেকে দূরে ক্রিস গেইল ,তাণ্ডবে রংপুর চ্যাম্পিয়ন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
,গেইল তাণ্ডবে রংপুর চ্যাম্পিয়ন

ক্রিকেট থেকে দূরে ক্রিস গেইল। সময়ের সঙ্গে সবাইকে একদিন থামতে হয়। তবে থেকে যায় কীর্তি-কর্ম। সপ্তাহ দুয়েকও নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণ শুরু হবে। তার আগে আজ সতেজ হয়ে উঠল ক্যারিবীয় দানবের ২০১৭ বিপিএল ফাইনালে খেলা সেই ব্যাটিং তাণ্ডব।

সেবার গেইল খেলেছিলেন রংপুর রাইডার্সে। কোয়ালিফায়ারে জায়গা করতে এলিমিনেটরে জয়ের কোনো বিকল্প ছিল না দলটির। মাহমুদউল্লাহ রিয়াদদের ভারসাম্যপূর্ণ দল খুলনা টাইগার্স। ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৬৭ রান তোলে খুলনা। তবে এই রান কোনো চ্যালেঞ্জ হতে পারেনি গেইলের ৫১ বলে ১২৬ রানের অপরাজিত ইনিংসের সামনে।

কোয়ালিফায়ারে আরেক শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ানসকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে রংপুর। ১২ ডিসেম্বর টুর্নামেন্টের হট ফেবারিট ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শিরোপার লড়াই রংপুরের। যে দলে কিরন পোলার্ড, শহীদ আফ্রিদি, এভিন লুইস, সাকিব আল হাসান, জো ডেনলি, সুনির নারিনদের মতো তারকারমেলা।

ফাইনালে অবশ্য এসব হিসেব-নিকেশ রাখেননি গেইল। গেইল যখন একপাশে ঢাল হয়ে দাঁড়িয়ে যান—বিপক্ষে কারা আছেন, সেটি তখন আর মূখ্য থাকে না। এমন অসংখ্য ম্যাচই তো আছে, যার ফল নির্ধারণ তাঁর ব্যাটে হয়েছিল। ফাইনালে ঢাকার তারাকাগুলো যেন খসে পড়ল গেইলের ১৮ ছক্কার ইনিংসে! মাত্র ৬৯ বলে ১৪৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন।

বিপিএলের ইতিহাসে গেইলের সেই ইনিংসটি এখন পর্যন্ত সর্বোচ্চ হয়ে রইল। তা-ই নয়, সেই ম্যাচের ছক্কা, বিপিএলের ইনিংসে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ছক্কার রেকড। ঝলঝল ১৮ ছক্কার সঙ্গে মেরেছেন ৫টি চার—সব মিলিয়ে ২৩টি বাউন্ডারি। বিপিএলে কোনো খেলোয়াড়ের ব্যক্তিগত ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ডও সেদিন গড়েছিলেন গেইল।

গেইলের সেঞ্চুরি আর ব্রেন্ডন ম্যাককালামের ফিফটিতে আগে ব্যাটিং করে ১ উইকেটে ২০৬ রান তোলে রংপুর রাইডার্স। জবাবে ১৪৯ রানে থেমে যায় ঢাকার ইনিংস। আর বিপিএলে নিজেদের একমাত্র শিরোপা জেতে রংপুর।

ম্যাচসেরা পুরস্কার হাতে তোলেন ক্রিস গেইল। ৪৮৫ রান করে টুর্নামেন্টসেরাও হন তিনি। গেইল এখন আর নেই, কিন্তু বিপিএলে মাত্র ৫২ ইনিংসে ১৭২৩ রান তাঁর। গড় ৩৮.১৮, নজরকাড়া স্ট্রাইকরেট ১৪৮.৪০। বিপিএলে অন্তত ৫০ ম্যাচ ইনিংস খেলেছেন, এমন ব্যাটারদের মধ্যে গেইলের গড়ই সর্বোচ্চ।

বিপিএলে গেইলের সেঞ্চুরি রয়েছে ৫টি। তাঁর চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারো। এমন আরও অনেক রেকর্ড আছে তাঁর নামের পাশে। বিপিএলের সর্বোচ্চ ছক্কা (১৪৩)। ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারা প্রথম চারটি রেকর্ডও তাঁর। ফিরে দেখা—২০১৭ সালের বিপিএল ফাইনালের আট বছর আজ। যেখানে রংপুরের সঙ্গে মিশে আছেন রঙ ছড়ানো গেইল।


এ ক্যটাগরির আরো খবর..