× Banner
সর্বশেষ
আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট কাপের উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট কাপের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইউনিয়নের সিংচাপইড়-সিরাজগঞ্জ বাজার সংলগ্ন মাঠে স্ট্যাম্পে বল ছুড়ে প্রায় মাসব্যাপী এ ক্রিকেট কাপের উদ্বোধন করেন, প্রধান অতিথি ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন।

ইউনিয়ন ক্রিকেট কমিটির সভাপতি মিজানুর রহমান সাইদ’র সভাপতিত্বে এবং সহ-সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজু আহমদের যৌথ পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আব্দুর রহমান, শিক্ষক আলাছ উদ্দিন, ক্রিকেট কমিটির সাবেক সভাপতি আবু বকর মু. শাহীন, মো. আল-আমীন, জুবায়ের আহমদ, সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, অপু আহমেদ প্রমূখ। এসময় শতাধিক ক্রিড়ামোদিরা ছাড়াও সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট কমিটি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক এলিভেন স্টার ক্রিকেট ক্লাব সিংচাপইড়ের মুখোমুখি হয় বিসিসি ক্রিকেট ক্লাব বানিকান্দি। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারের খেলায় ১৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে বিসিসি ক্রিকেট ক্লাব। ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে এলিভেন স্টার ক্রিকেট ক্লাব। এতে ৫০রানে জয়লাভ করে বিসিসি ক্রিকেট ক্লাব।

বিসিসির পক্ষে সর্বোচ্চ ৩৯রান সংগ্রহ করে মো. শাকের এবং সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন মো. মাসুদ। এলিভেন স্টারের পক্ষে সর্বোচ্চ ১২রান সংগ্রহ করে মিজান এবং সর্বোচ্চ ৪টি করে উইকেট তুলে নেন সাইদুর ও রুমেল। উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন, জুনাইদ আহমদ ও রুবেল আহমদ বাদশা। এরআগে একই সভাস্থলে সিংচাপইড় এলিভেন স্টার ক্রিকেট ক্লাব পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়। বর্নাঢ্য আয়োজনে জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন করেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..