× Banner
সর্বশেষ
ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সাথে স্থানীয় সরকার বিভাগের সভা পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন সচেতনতামূলক কাজে যুক্ত হওয়ার বড় বাধা সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকা-তথ্যমন্ত্রী নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা – নৌ পরিবহন মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ থালাপতি বিজয়ের আজ বিশ্ব মা দিবস জনগণের সঙ্গে পুলিশের মানবিক আচরণের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক

নৌকা প্রতিকের ক্যাম্পে আগুন দেয়ার অভিযোগ, বিচারের দাবীতে বিক্ষোভ

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
ক্যাম্পে আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকা প্রতিকের একটি ক্যাম্পে আগুন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার বিচারের দাবীতে নৌকার সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (৩ জানুয়ারী) দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামে নৌকার সমর্থকরা এই বিক্ষোভ করেন।
বিক্ষোভ মিছিলে নৌকা মার্কার সমর্থক নাজিম আকন, মিজান খলিফা, জুলহাস মহাজোন, রিয়াদ কাজী, হাসান মৃধা, কাশেম সরদার, কাঞ্চন সরদার, ইউসুফ সরদার, সত্তার আকন, শাহীন হাওলাদার, স্বপন সরদারসহ অনেকেই বক্তব্য রাখেন।
জানা যায়, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের সমর্থকরা কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের মহাজোন বাড়ির সামনে একটি নৌকার নির্বাচনী ক্যাম্প তৈরী করে। সেখান থেকে নির্বাচন পরিচালনা করে আসছেন নৌকার সমর্থকরা। মঙ্গলবার দিবাগত রাতে দুর্বত্তরা ওই নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় নৌকার ঝুলানো বেশ কিছু  পোস্টারও ছিঁড়ে ফেলা হয়।
মো. জুলহাস বলেন, রাত দুইটার দিকে স্থানীয়দের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে আসি। পরে মোটরের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। তবে কারা আগুন দিয়েছে, তা জানিনা।
কালকিনি পৌর মেয়র ও নৌকার সমর্থক এস.এম হানিফ বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। নির্বাচন উপলক্ষে কোন প্রকার সহিংসতা চাইনা। তবে নৌকার ক্যাম্প পোড়ানো কিসের আলামত বলতে পারিনা। আমরা চাই প্রশাসন তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক।
এ ব্যাপারে স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক ও কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেয়ামুল আকন বলেন, নৌকার সমর্থিত লোকজনরাই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। যাতে করে এলাকার স্বতন্ত্রপ্রার্থীর সমর্থিত কর্মীদের ফাসানো যায়। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছেন।
এ ব্যাপারে স্বতন্ত্রপ্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম বলেন, নৌকার সমর্থকরাই এমন ঘটনা ঘটিয়েছে। যাতে করে আমাদের সমর্থক ও কর্মীদের উপর দোষ দেয়া যায়।
কালকিনি থানার এসআই শফিকুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। শুধুমাত্র নির্বাচনের জন্য বানানো কাপড় দিয়ে রাস্তার পাশে ক্যাম্পে রাতে দুইটা থেকে আড়াইটার দিকে কে বা কারা আগুন দিয়েছে। তবে কারা আগুন দিয়েছে কেউ বলতে পারে না। কিছু কাপড়ে ও কয়েকটি চেয়াররের কিছু অংশ পুড়ে গেছে। স্থানীয়রা টের পেয়ে আগুন নিভিয়েছে।
কালকিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মারগুব তৌহিদ বলেন, আমরা এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুর-০৩ আসনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। আগুন লাগানোর ঘটনায় কারা জড়িত, বিষয়টি খতিয়ে দেখতে পুলিশকে বলা হয়েছে। এছাড়া অভিযোগের সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..