× Banner
সর্বশেষ
সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

বিনামূল্যে ইংরেজি ও কম্পিউটার প্রশিক্ষণ দেবে ক্যামব্রিজ সিটি কলেজ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি : এস.এস.সি ও দাখিল পরিক্ষায় ফল প্রত্যাশী শিক্ষার্থীদেরকে বিনামূল্যে কম্পিউটার এবং ইংরেজির উপর বেসিক প্রশিক্ষণ দেবে ক্যামব্রিজ সিটি কলেজ ।

ক্যামব্রিজ সিটি কলেজের ফেসবুক ফেইজে এক  বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি এবং দাখিল পরিক্ষায় অংশগ্রহণকারী ২০২০ সালের পরিক্ষার্থীদের দক্ষতার জন্য সম্পূর্ণ ফ্রী তে কম্পিউটার এবং ইংরেজি শিখার ব্যবস্থা করা হয়েছে। ১ মার্চ থেকে আবেদন ফরম বিতরণ করা হবে। আবেদন ফরম পূরণ করে সবাইকে অংশগ্রহণ করার জন্য জানানো হয়।

তথ্য প্রযুক্তিগত অনগ্রসরতা দূরীকরণ এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ক্যামব্রিজ সিটি কলেজ কম্পিউটার প্রশিক্ষণ এবং ইংরেজি শেখার উপর গুরুত্ব দিয়ে আসছে। তিন মাস মেয়াদী এ প্রশিক্ষণ কার্যক্রমে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেস, এডোব ফটোশপ, কম্পিউটার নেটওয়ার্কিং, ইন্টারনেট এবং ই-মেইলের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ইংরেজির উপর বিশেষ ক্লাস করানো হয়। ছাত্রছাত্রীদের ইংরেজি ও কম্পিউটার বিষয়ে দক্ষ করে তুলতে এবং ডিজিটালাইজেশনের লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

ক্যামব্রিজ সিটি কলেজের পরিচালক এনামুল হক রতন জানান , ছাত্রছাত্রীদের ডিজিটালাইজেশনের জন্য কাজ করে যাচ্ছি যার ফলে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং জীবনযাত্রার মান উন্নয়নসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুর্নীতি রোধে সাহায্য করবে। বিশেষ করে এসএসসি পরিক্ষার পর তিন মাস ছাত্রছাত্রীদের কোন কাজ থাকে না। সে সময়টা যাতে তারা অপচয় না করতে পারে তাই এসময় তাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি।

এ বিষয়ে ক্যামব্রিজ কলেজের অধ্যক্ষ জিএম জাকারিয়া বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে সবচেয়ে বড় ভুমিকা রাখবে ছাত্রছাত্রীরা। শ্রুধু মাত্র পাঠ্য বইয়ের শিখায় শিক্ষিত হলে সনদ ছাড়া কিছুই পাবে না। উন্নত বিশ্বের সাথে পাড়ি দিতে হলে শিক্ষর্থীদের অবশ্যই ইংরেজি এবং কম্পিউটার জানা প্রয়োজন। সেজন্য ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে আমরা কলেজের উদ্দোগ্যে বিনামূল্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।


এ ক্যটাগরির আরো খবর..