× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ক্যাটরিনা কাইফ এখন সিঙ্গেল

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্কঃ রণবীর কপূরের সঙ্গে নিজের ব্রেক আপের খবর শুনতে শুনতে ক্লান্ত, বিধ্বস্ত ক্যাটরিনা কাইফ বলেই ফেললেন, ‘‘আমি সিঙ্গেল।’’ তাঁর এই মন্তব্যের পরই যেন ব্রেকআপের জল্পনায় সিলমোহর পড়ল!

ঠিক কী বলেছেন নায়িকা? কেনই বা হঠাত্ এমন মন্তব্য করলেন তিনি?

সম্প্রতি ক্যাটরিনা বলেন, ‘‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে যে সব খবর পড়ছি তাতে খুব খারাপ লাগছে আমার। আমি বিশ্বাস করি বিয়ে না হওয়া পর্যন্ত প্রত্যেকেই সিঙ্গল থাকে। আমি এখনও বিয়ে করিনি। তাই আমি সিঙ্গেল। এটাও পরিষ্কার করে দেওয়া ভাল যে আমি এনগেজও নই।’’

ক্যাটরিনা-রণবীর কখনওই নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্য মুখ খোলেননি। কখনও ভিয়েনার রাস্তায় হাত ধরে হাঁটতে গিয়ে পাপারাত্‌জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তাঁরা। কখনও বা স্পেনের সমুদ্র সৈকতে একান্তে সময় কাটানোর সময় লেন্সবন্দি হয়েছেন। আবার কপূরদের ফ্যামিলি পার্টিতেও ক্যাট সুন্দরীর উপস্থিতি রণবীরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কেরই ইঙ্গিত ছিল বলে মত বলিউডের একাংশের।

কিন্তু ক্যাটরিনার দাবি, তাঁর কেরিয়ার বাদ দিয়ে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক বেশি আলোচনা করছে মিডিয়া। তাঁর কথায়, ‘‘আমার কাজ নিয়ে কোনও আলোচনা হয় না। এটা আমাকে দুঃখ দেয়। ব্রেকিং নিউজে সব সময় থাকে আমার পার্সোনাল লাইফ। কিন্তু ধরুন, বিশ্বের প্রথম পাঁচ নায়িকার মধ্যে আছেন ক্যাটরিনা…. আমি এমন খবরও দেখতে চাই।’’


এ ক্যটাগরির আরো খবর..