পাইকগাছায় হোম কোয়ারেন্টাইন শর্ত ভঙ্গ করে দলবেধেঁ চলাফেরা

পাইকগাছায় হোম কোয়ারেন্টাইন শর্ত ভঙ্গ করে দলবেধেঁ চলাফেরা

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): মহামারী করোনা ভাইরাস বিস্তার রোধে পাইকগাছায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে চলাফেরার অভিযোগে ২৬৯ ধারায় পুলিশ বাধ্য হয়ে জনস্বার্থে গনগ্রেফতার শুরু করেছেন।

জানাগেছে, হোম কোয়ারেন্টাইনের শর্ত উপেক্ষা করে রাস্তা-ঘাটে দলবেঁধে এলোমেলো চলাফেরার অভিযোগে রবিবার রাতে একজন বয়াতী সহ ১৪ ব্যক্তিকে আটক করেন। করোনা সম্পর্কিত থানার দায়িত্বপ্রাপ্ত এসআই অখিল রায় জানান, থানা ওসির স্যারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব ব্যক্তিদের আটক করে থানা হেফাজতে আনা হয়।

করোনা দুর্যোগ প্রতিরোধে সকলকে সরকারী পদক্ষেপ মেনে চলার আহবান জানিয়ে ওসি মোঃ এজাজ শফী জানান, ১৫ এপ্রিল আদালতে হাজিরার শর্তে সোমবার সকালে আটক ব্যক্তিরা মুচলেকা দিয়ে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও কাউন্সিলরদের জিম্মায় ছাড়া পায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।