কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপে ভেষজ দাওয়াই

শীতকালে মানবদেহের রক্তে কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের প্রবণতা বেশী দেখা দেয়। জেনে নিন রক্তের কোলেস্টেরল এবং রক্তের উচ্চচাপে ভেষজ দাওয়াই –

১.     আলুবোখারা – ৫ দানা রাতে ১ কাপ পানিতে ভিজিয়ে সকালে কচলে বীচি ফেলে পান করুন ১০-১৫ দিনে আরাম পাবেন।

২.    কাঁচা রসুন – ৫ কোয়া দুপুরে ও রাতে ভাত খাওয়ার মাঝামাঝি খেয়ে নিন ১৫ দিনে উপকার পাবেন।

৩.    ধনিয়া পাতা – ৫ গ্রাম, পাকা তেতুঁলের মজ্জা ১২ গ্রাম, পুদিনা পাতা ৫ গ্রাম একত্রে বেটে চাটনী করে নিয়মিত ৩ বেলা আহারের সাথে ১ মাস সেবন করলে উপকার পাওয়া যায়।

৪.    কালজিরা ১ চিমটি পরিমাণ নিয়ে সকালে ও সন্ধ্যায় খালিপেটে সেবন করুন ১ মাস উপকার পাবেন।

৫.    স্বর্পগন্ধা চূর্ণ ২৫০ মি.গ্রাম গোলমরিচ চূর্ণ এক চিমটি একত্রে সকাল-সন্ধ্যায় ১৫ দিন সেবন করলে উচ্চ রক্ত চাপে উপকার দর্শে।

উচ্চ রক্তচাপ কমান
৬.    ডালিমের রস আধাকাপ সকাল-সন্ধ্যায় ১৫ দিন সেবন করলে উপকার দর্শে।

৭.    শশা ১ টি কুচিকুচি কেটে তাতে ২ চা-চামচ সিরকা মিশিয়ে সালাদ করে ২ বেলা সেবন করুন।

৮.    বীচিবিহীন আমলকী, হরীতকী ও বহেড়া ৫ গ্রাম করে নিয়ে রাতে ১ গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ছেঁকে খালিপেটে পান করুন ১ মাস।

৯.    আপেল ১ টি, আদা- ১ ইঞ্চি পরিমাণ, লং ৫ টি একত্রে জ্যুস করে নিয়মিত ১ মাস সেবন করলে রক্তের কোলেস্টেরল কমে যায়।

১০.     ৩ বেলা আহারের সাথে ১ টি ছোট কাগজী লেবুর রস পান করুন ১০-১৫ দিনে উপকার পাওয়া যায়।

॥ হাকীম ফেরদৌস ওয়াহিদ ॥
অধ্যক্ষ, তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।