কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

টিকা গ্রহণের পর প্রতিমন্ত্রী জানান, তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

উল্লেখ্য, সাধারণ জনগণকে কোভিড-১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করতে এবং টিকা সংক্রান্ত গুজব ও অপপ্রচার রোধে মন্ত্রিসভার সদস্যদের টিকা গ্রহণের অংশ হিসেবে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ২৮ জানুয়ারি ২০২১ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।