× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু

ডেস্ক

কোনো বাংলাদেশিকে বিদেশে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়নি -পররাষ্ট্র উপদেষ্টা

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
বিদেশে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়নি

আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যায়। লোভে পরে যদি কেউ যুদ্ধে জড়ায় তবে অবশ্যই সেটা নিরুৎসাহিত করবো। কোনো বাংলাদেশিকে রাশিয়া-ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, অনেক বাংলাদেশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছেন। এ ক্ষেত্রে সরকারের ভূমিকা কী?

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বিদেশে যায়। কেউ যদি কোনো দেশে যায়, আর সে যদি লোভে পড়ে বা অন্য কোনো কারণে কোনো দেশে গিয়ে যুদ্ধে জড়ায়, তা ঠেকানো আমাদের পক্ষে কঠিন। আমরা শুধু দেখবো, জোর করে কাউকে যুদ্ধে পাঠানো হচ্ছে কি না। তবে আমরা সেরকম কিছু পাইনি এখনো। কেউ যদি নিয়ম ভঙ্গ করে তার লাভের জন্য যুদ্ধে  চলে যায়, আমরা অবশ্যই সেটা নিরুৎসাহিত করবো।


এ ক্যটাগরির আরো খবর..