× Banner
সর্বশেষ
আজ ১৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

ডেস্ক

কোনো কোনো দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে -মির্জা আব্বাস

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে

সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। কোনো কোনো দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপিনেতা মির্জা আব্বাস বলেন, ‘দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না। দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে। আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণখেলাপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, সব দোষ বিএনপির। অন্য রাজনৈতিক দল নিজের দোষ ঢাকতে বিএনপির নাম ব্যবহার করছে। তাদের আর ছাড় দেওয়া যাবে না।’

‘অন্তর্বর্তী সরকারের দেওয়া সময়ে আমরা (বিএনপি) নির্বাচনের জন্য প্রস্তুত। ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান মির্জা আব্বাস।

আসন্ন রমজান ঘিরে বাজারদর নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দামে আবারও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি।’ কয়েকটি রাজনৈতিক দল ও ব্যক্তি বিভিন্ন ব্যবসায়ীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, যাদের উসকানিতে ছাত্র-জনতার ওপরে গুলিবর্ষণ হয়েছে, দ্রব্যমূল্যের দাম বেড়েছে, সরকার তাদের ধরছে, শুধু একটি দলের সঙ্গে সখ্যতা থাকার কারণেই তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।


এ ক্যটাগরির আরো খবর..