কোটি ছাড়াল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা

কোটি ছাড়াল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেল। এ ভাইরাসে মারা গেছেন ৫ লাখের বেশি মানুষ। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তারপরই ব্রাজিলের অবস্থান। মৃতদের বেশির ভাগের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আজ ২৮ জুন রবিবার সকালে ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৬ হাজার ৯২৬ জন। মৃতের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৩৯৩ জন। সুস্থ্য হয়েছে ৫৪ লাখ ৬৪ হাজার ২৭১ জন। সারাবিশ্বে মৃত্যুর ৮ এবং সুস্থ্যতার হার ৯২ শতাংশ।

গেলো ডিসেম্বের চীনের উহানে করোনা ছড়িয়ে পড়ে। প্রায় ৬ মাসে বিশ্বব্যাপী আক্রান্ত ছাড়িয়েছে ১ কোটি। জানুয়ারিতে আক্রান্ত হয় ১১ হাজার ৯৫০ জন। ফেব্রুয়ারিতে এ সংখ্যা দাঁড়ায় ৮৬ হাজার ৬০৬। মার্চে আক্রান্ত পৌঁছায় ৮ লাখ ৬৪ হাজার ৭৪৫ জনে। এপ্রিলে শনাক্তের সংখ্যা ছাড়ায় ৩২ লাখ ৭০ হাজার। মে মাসে বেড়ে দাঁড়ায় ৬২ লাখ ৫৮ হাজার ১৫৮ জনে। ২৬ জুন এ সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। সবচেয়ে বেশি আক্রান্ত চলতি মাসে ৩৭ লাখের বেশি।

এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মারা গেছে প্রায় ৫ লাখ মানুষ। ১৭ জানুয়ারি প্রথম ব্যক্তির মৃত্যু হয়। ওই মাসে মৃত্যু হয় ২৫৯ জনের। ফেব্রুয়ারিতে বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯শ’ ৭৭ জনে। মার্চে মৃত্যু সংখ্যা পৌঁছায় ৪৪ হাজার ৭৪। এপ্রিলে পর্যন্ত মোট মৃত্যু ২ লাখ ৩৫ হাজার ৬। মে মাসে মৃত্যু ছাড়িয়ে যায় ৩ লাখ ৭৭ হাজার। ২৬ জুন পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ৫ লাখ মানুষের।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। আক্রান্ত প্রায় ২৬ লাখ। মারা গেছে ১ লাখ ২৮ হাজার। পরেই আছে ব্রাজিল। আক্রান্ত ১২ লাখ ৮৪ হাজারের বেশি। মৃত্যু ছাড়িয়েছে ৫৬ হাজার। এরপরই আক্রান্তের দিক থেকে আছে রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, স্পেনের অবস্থান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।