কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির হোসেন গ্রেফতার

কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির হোসেন গ্রেফতার
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কোটালীপাড়া উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি মনির হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার পৌর মার্কেট এলাকা থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মনির হোসেন মোল্লা (২৫) উপজেলার পশ্চিম কায়খা গ্রামের মোতাহার হোসেন মোল্লার ছেলে।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ ছাত্রলীগ নেতা মনির হোসেনকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, মনির হোসেন মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।আমরা তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্থান্তর করেছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।