চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় নবনির্মিত ভবনের ফলক উন্মোচন, বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নগরের ২ নম্বর গেটে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌদুরী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়টি জনাজীর্ণ ও পুরাতন হওয়ায় ২০১৭ সালে গণপূর্ত বিভাগ-২ এর অধীনে নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। সাময়িক সময়ের জন্য পুলিশি কার্যক্রম চলে হালিশহর ছোটপুলের জেলা পুলিশ লাইন্সে।




