× Banner
সর্বশেষ
১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর ঢাকা বিমানবন্দরে আজ ৩৮টি ফ্লাইট বাতিল জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় – হাইকোর্টের রুল নবীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ আহত অর্ধশতাধিক বাহরাইনে বাংলাদেশির মৃত্যুতে সেদেশের রাজার শোক নড়াইলে পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ডের মহাপরিচালকের সাক্ষাৎ পাকিস্তানে নিরাপত্তা সংকট: ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট এবং ফাইনালে ভারতের ইতিহাস আজ ৩ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন 

Kishori
হালনাগাদ: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
কর্মচারীদের কর্মবিরতি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেল প্রজ্ঞাপন জারির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি ) সকালে উপজেলা পরিষদ চত্বরে কোটালীপাড়া উপজেলার সকল সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মচারীবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেন । এতে বিভিন্ন দপ্তরের শতাধিক  সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মচারীবৃন্দ  অংশগ্রহণ করেন।
কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সঞ্চিতা মল্লিক,   স্বাস্থ্য সহকারী হাফিজুর রহমান, শিক্ষক শিপন ঘরামি বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে সরকারি কর্মচারীবৃন্দ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাই আমরা  কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আমাদের কর্ম বিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি।
তারা আরও জানান, দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বিক্ষোভ কর্মসূচিতে  নবম পে স্কেল দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..