× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য নিহত 

ACP
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মান্নান হাওলাদার মনু (৫৫) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। মান্নান হাওলাদার মনু উপজেলার কয়খা গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে।
গতকাল শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার মাঝবাড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
সাবেক ঘাঘর ইউনিয়ন পরিষদের সদস্য মান্নান হাওলাদার মনুর বড় ছেলে বাবুল হাওলাদার বলেন, আমার বোনের বাড়ি গোপালগঞ্জ থেকে আমার পিতা আমাদের বাড়ি কোটালীপাড়ার উদ্দেশ্যে ভ্যানে করে আসতেছিল। মাঝবাড়ি বাসস্টান্ডে পূর্ব পাশে আসলে পয়সারহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি বাস  ভ্যান গাড়িতে ধাক্কা দেয়।
এ ঘটনায় আমার পিতা গুরুতর আহত হয়। প্রথমে তাকে গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে রাতে মারা যায়।
কোটালীপাড়া থানায় ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..