× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

কোটালীপাড়ায় যুবলীগ নেতার যুবদলে যোগদান 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
কোটালীপাড়ায় যুবলীগ নেতার যুবদলে যোগদান 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার  আমতলী ইউনিয়নের ৫নং ওয়াার্ডের যুবলীগের সভাপতি রাজ্জাক মোল্লা  পদত্যাগ করে যুবদলে যোগদান করেছেন।
আজ শুক্রবার রাতে উপজেলার  অবদারহাট বাজারে বসে তিনি যুবলীগ থেকে পদত্যাগ করে  যুবদলে যোগদান করেন।
এ সময় উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মহিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, আমতলী ইউনিয়ন যুবদলের সম্পাদক সবুজ মিয়া, সহ-সভাপতি হেলাল মিয়া, আমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাকিম বিল্লাহ, সহ-সভাপতি মেহেদী হাসান শামিম, যুবদল নেতা রুবেল হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
রাজ্জক মোল্লা লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন যাবত আমতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী  যুব লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এখন আমি স্বেচ্ছায় যুবলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করিলাম। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদলে যোগদান করিলাম ও আজ থেকে যুবদলের সকল রাজনীতিক কর্মসূচিতে অংশগ্রহণ করবো।


এ ক্যটাগরির আরো খবর..